প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
উখিয়ায় বন বিভাগের অভিযানে বালুভর্তি দুটি ডাম্পার জব্দ

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে বালুভর্তি দুটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার থাইংখালীর গহিন অরণ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, থাইংখালী এলাকার চিহ্নিত ভুমিদস্যু খায়রুল বশর ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বনভূমির পাহাড় কেটে মাটি ও বালি পাচার করে আসছিল। আজ সকালে বনকর্মীরা সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বালুভর্তি দুটি ডাম্পার গাড়ি জব্দ করেন।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বালুভর্তি দুটি ডাম্পার গাড়ি জব্দের পর সংশ্লিষ্ট ধারায় মামলার দেয়ার প্রস্তুতি চলেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট